শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

প্রধানমন্ত্রী রোববার ‘শেখ হাসিনা সফটওয়ার পার্ক’ উদ্বোধন করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার যশোরে সদ্য নির্মিত ‘শেখ হাসিনা সফটওয়ার’ প্রযুক্তি পার্কটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফটওয়ার প্রযুক্তি পার্কটি উদ্বোধন করবেন। এ বিষয়ে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সফটওয়ার প্রযুক্তি পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম বলেন, এই পার্কের মূল ভবনে প্রায় ৫৫টি কোম্পানিকে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জাপানের দু’টি কোম্পানিও রয়েছে। তিনি আরো বলেন, এর অংশ হিসেবে কোম্পানি চালু করতে বিনামূল্যে তরুণদের বরাদ্দ দেয়া হয়েছে।
জাহাঙ্গির আলম আরো বলেন, খুলনা বিভাগের দশটি জেলাকে টার্গেট করে যশোরে এই সফটওয়ার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে দেশী ও বিদেশী আইটি শিল্প প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ করতে পারবে। এই পার্কে সফটওয়ার উন্নয়ন,ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার, গবেষণা এবং উন্নয়ন কাজ করা যাবে।
প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার আব্দুলাøহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার সময়ে যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন।
তাঁর এই ঘোষণার আলোকে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শহরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মানে ৩০৫ কোটি টাকা ব্যয় হয়েছে। পার্কে ১৫তলা এমটিবি ভবন, ১২তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমোটরি ভবন, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সকল প্রকার আধুনিক সুবিধাসম্বলিত প্রায় ২.৩২ লাখ বর্গফুট স্পেস থাকবে। প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুট স্পেস থাকবে।
জাপানি ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ডরমোটরি ভবনের ১১তলা আন্তর্জাতিক মানের জিম করা হয়েছে। পুরো ভবনটি নির্মিত হয়েছে ভূমিকম্প প্রতিরোধে সক্ষম নির্মাণ কাঠামো দিয়ে। পাশাপাশি আইটি পার্কে একটি ৩৩ কেভিএ পাওয়ার সাবষ্টেশন থাকবে। গত ৫ অক্টোবর এই পার্কে একটি আইটি মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০টি আইটি ফার্ম অংশ নেয়।
আইটি পার্ক উদ্বোধন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বুধবার স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজা রাব্বী এবং জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

প্রধানমন্ত্রী রোববার ‘শেখ হাসিনা সফটওয়ার পার্ক’ উদ্বোধন করবেন !

আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭