শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

খুলনায় আয়কর আদায় বেড়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্ধারিত সময়ের মধ্যে খুলনা অঞ্চলে গত বছরের চেয়ে ৩৫ হাজার বেশি রিটার্ন দাখিল ও আয়কর আদায় বেড়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা। আর সময় অতিক্রান্ত হলেও রিটার্ন দাখিলের জন্য সময় বাড়াতে ২৯ হাজার ২১৭ জন করদাতা আবেদন করেছেন। খুলনা কর অঞ্চলের উপ-কমিশনার আবু নসর মোঃ মাহাবুবুজ্জামান বলেন, এবার ১ লাখ ৪৬ হাজার ৯৪৫ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। গত বছর ১ লাখ ১১ হাজার ৭৫৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। গতবারের চেয়ে রিটার্ন জমাদানের সংখ্যা বেড়েছে ৩৫ হাজার ১৮৯ জন। একই সঙ্গে এবার আয়কর আদায় হয়েছে ৭৭ কোটি ৯০ লাখ টাকা। গতবার আয়কর আদায় হয়েছিল ৬৭ কোটি ২১ লাখ টাকা। গতবারের চেয়ে ১০ কোটি ৬৯ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে। খুলনা কর অঞ্চলের দেয়া তথ্য অনুযায়ী, বিভাগের ১০ জেলা ও উপজেলায় ২২টি সার্কেলে টিআইএনভুক্ত করদাতা ৩ লাখ ৩৬ হাজার ৮৪৪। এর মধ্যে নথীভুক্ত রয়েছে প্রায় ২ লাখ ৩০ হাজার। চলতি অর্থ বছরের জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫ মাসে রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৬ হাজার ৯৪৫ জন। বাকী প্রায় ৮৩ হাজার করদাতা রিটার্ন দাখিল করতে পারেনি। তবে কর বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যবসা গুটিয়ে দেয়া, মারা যাওয়ায় ও অন্যত্র চলে যাওয়া এবং করযোগ্য আয় না থাকায় অনেকেই রিটার্ন দাখিল করেননি। এছাড়া কোম্পানি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের জন্য আরো ২ মাস সময়ে রয়েছে। আর ২৯ হাজার ২১৭ জন করদাতা সময় চেয়েছেন। তবে যারা নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করেননি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বলে কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ ইকবাল হোসেন বলেন, বিগত বছরগুলোর তুলনায় চলতি অর্থ বছরের ৫ মাসে রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়ও। তিনি বলেন, করদাতাদের মধ্যে করদানে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। সকলের সহায়তায় গতবারের চেয়ে বেশি সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে প্রতিনিয়ত করদাতাদের সেবাপ্রদান করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

খুলনায় আয়কর আদায় বেড়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা !

আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭