বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

রিয়াল মুর্সিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৯:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রিয়াল মুর্সিয়াকে গুঁড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বুধবার রাতে কাম্প নউয়ে স্প্যানিশ কাপে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখেই মাঠে নামে বার্সা। দলে ছিলেন না লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকা খেলোযাড়রা। তবে তাতে খেলার ফলাফলে তেমন কোনও প্রভাব পড়েনি।

ম্যাচের ষষ্ঠদশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৫৬তম মিনিটে ছয় গজ বক্সে আলেইশ ভিদালের ছোট পাস পেয়ে বল জালে পাঠান জেরার্দ পিকে। আর চার মিনিটের ব্যবধানে দারুণ হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ভিদাল।

এরপর ৭৪তম মিনিটে সের্হিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দেনিস সুয়ারেস। স্প্যানিশ এই মিডফিল্ডার পাস পেয়েই দুরূহ কোণ থেকে দলের পঞ্চম গোলটি করেন বদলি নামা হোসে আরনাইস।

দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৮-০ গোলে।
প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয়ের তুলে নিয়েছিল বার্সা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

রিয়াল মুর্সিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

আপডেট সময় : ০৩:২৯:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭