বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

জার্মানির খেলা পছন্দ নয় আর্জেন্টিনা কোচের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৭:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন বিশ্বকাপে জার্মানিকেই ফেভারিট বলে মনে করেন আর্জেন্টিনার কোচ জর্জ সামপাওলি। তবে দলটির খেলার ধরণ পছন্দ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

লিওনেল মেসির অনুপ্রেরণায় ইকুয়েডরকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।

অপরদিকে, ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের সবক’টিতেই জয়লাভের মাধ্যমে বেশ দাপটের সঙ্গেই রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। যারা ব্রাজিলে অনুষ্ঠিত গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল।

গত বছর দ্বিতীয় সারির দল নিয়েই কনফেডারেশন কাপের শিরোপা জয় করেছে জেয়াচিম লোর অধীনস্থ জার্মানি। তবে সামপাওলির দৃষ্টিতে বিশ্বকাপ আসরে জার্মানদের সামনে চ্যালেঞ্জে হিসেবে দাঁড়াতে পারে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন।

আর্জেন্টিনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমার দৃষ্টিতে ব্রাজিল ও ফ্রান্স আমাদের তুলনায় একধাপ এগিয়ে রয়েছে। কারণ তারা একতাবদ্ধ হয়ে কাজ করছে। আমি অবশ্য জার্মানির প্রসঙ্গ এ ক্ষেত্রে আনতে চাই না। কারণ তাদের খেলার ধরণ আমার পছন্দ নয়।

এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জুভেন্টাস তারকা গঞ্জালো হিগুইনকে দলে পাননি। কারণ তিনি অসুস্থ ছিলেন। তবে তাকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বস। বোকা জুনিয়র্সের স্ট্রাইকার ড্যারিও বেনেডেট্টোর প্রতিও সমবেদনা জানিয়েছেন সামপাওলি। চলতি মাসের শুরুতে তিনি ইনজুরির কবলে পড়েছেন।

তিনি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে হিগুইনের বিষয়টি একটু জটিলতার মধ্যে রয়েছে। মাঝারি সময়ের পর আমার মনে হয় তিনি হয়ে উঠতে পারেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ’

বেনেডেট্টোর বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। এখন তার প্রধান লক্ষ্য হচ্ছে দলে ফিরে আসা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান অবস্থায় তিনি অন্য আক্রমণভাগের খেলোয়াড়দের মত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

জার্মানির খেলা পছন্দ নয় আর্জেন্টিনা কোচের !

আপডেট সময় : ০৫:১৭:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭