বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানইউর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। মঙ্গলবার অ্যাশলে ইয়ংয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটেই গোল পায় ইউনাইটেড। স্বদেশি জেসে লিনগার্ডের পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন ইয়ং। ছয় মিনিট পর দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ এই মিডফিল্ডার। ৩২তম মিনিটে দলের পক্ষেতৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়াল। বিরতির পর ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনি। সাত মিনিট পর ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে আরেকটি গোল করলে ইউনাইটেড শিবিরে শঙ্কা জাগে। তবে ৮৬তম মিনিটে ২২ গজ দূর থেকে লিনগার্ড স্কোরলাইন ৪-২ করলে জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের।

এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে এনেছে ইউনাইটেড। ১৪ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩২।
এক ম্যাচ কম খেলা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৩৭।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানইউর !

আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭