বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

উমর আকমলের ‘মৃত্যুর গুজব’ পাকিস্তান উত্তাল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের সমসাময়িক ক্রিকেটার মধ্যে প্রতিভাবান এক ক্রিকেটারের নাম উমর আকমল। যাকে ভারতের বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছেন তিনি। অ্যাডিলেডে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর আর দেখা যায়নি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। মাঝে মধ্যে অবশ্য বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। আর সবশেষ এবার যেভাবে খবরের শিরোনাম হলেন, তা হয়তো তিনি কখনোই প্রত্যাশা করেননি।

দ্য হিন্দুস্তান টাইসসের খবর, সম্প্রতি ইসলামাবাদে দেশটির একটি ধর্মীয় সংগঠনের কর্মীদের সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৬ জন নিহত হয়। এরপর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায় উমর আকমলের সদৃশ এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছেন। এরপরই নেট দুনিয়ায় উমর আকমলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও খবরের সত্যতা যাচাই না করেই তারকা ক্রিকেটারের মৃত্যু সংবাদ প্রকাশ করে দেয়।

যার জেরে দিনভর গোটা দেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। খবর পৌঁছে যায় উমর আকমলের কাছে। নিজের ‘মৃত্যু সংবাদ’-এর খবর ভুল প্রমাণ করতে শেষ পর্যন্ত মাঠে নামেন উমর।

জোড়া টুইট করেন নিজের অ্যাকাউন্ট থেকে- একটি ভিডিও এবং অন্যটি লিখিত বার্তা। এতে আকমল বলেন, ‘‘আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে লাহোরে রয়েছি। যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেগুলি ভুয়া। ইনশাল্লাহ, শিগগিরই জাতীয় টি-২০ কাপের সেমিফাইনালে যোগ দেব। ’’ একই সঙ্গে এই ভুয়া খবর না ছড়ানোর জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

উমর আকমলের ‘মৃত্যুর গুজব’ পাকিস্তান উত্তাল !

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭