বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অ্যাশেজের প্রথম টেস্টে দাপুটে জয় অস্ট্রেলিয়ার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রিজবেনের গাব্বা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দুই ওপেনারের ব্যাটে ভর করে টেস্টের চতুর্থ দিনই জয়ের সুবাস পেয়ে গিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
পঞ্চম দিনে বাকি কাজটা ঠিক ভাবেই করলেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও বেনক্রফট। শেষ দিনে কোন অঘটন না ঘটতে দিয়ে বেনক্রফট ৮২ এবং ওয়ার্নার ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ইংল্যান্ড তাদের নিজেদের প্রথম ইনিংসে করে ৩০২ রান। এরপর অজি অধিনায়ক স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া করে ৩২৮ রান। লিড পায় ২৬ রানের।

এরপর অজি বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯৫ রানে। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জো রুট। এছাড়া ৪২ রান করেন জনি বেয়ারেস্ট এবং ৪০ রানে আউট হন মঈন আলি।

ইংল্যান্ডের দেওয়া ১৭০ রানের জবাবে অজি দুই ওপেনার ক্যামেরন বেনক্রফট এবং ডেভিড ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে পঞ্চম দিনের প্রথম সেশনেই জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অ্যাশেজের প্রথম টেস্টে দাপুটে জয় অস্ট্রেলিয়ার !

আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭