বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

লক্ষ্মণের ‘সেরা’ টেস্ট একাদশে সাকিব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন ভিভিএস লক্ষ্মণ। এসময় তিনি তার সেরা টেস্ট একাদশ নিয়ে কথা বলতে গিয়ে সাকিব আল হাসানকে নির্বাচন করেন।
সোমবার দুই দলের প্রথম টেস্টের শেষদিনে ধারাভাষ্য দিতে দিতে নিজের পছন্দের টেস্ট একাদশ তৈরি করেন তিনি।

লক্ষ্মণ তার তালিকা তৈরি করেছেন উপমহাদেশে খেলার সামর্থ্য মাথায় রেখে। আন্তর্জাতিক ক্রিকেটে শতকের ফিফটি করা বিরাট কোহলি লক্ষ্মণের চোখে অধিনায়ক হওয়ার যোগ্য। দ্বিতীয় ভারতীয় হিসেবে দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চার, ইংল্যান্ডের এক, সাউথ আফ্রিকার তিন, বাংলাদেশের ও নিউজিল্যান্ডের একজন করে আছেন এই দলে।

ব্যাটিংয়ে উদ্বোধন করার জন্য লক্ষ্মণের পছন্দ ডেভিড ওয়ার্নার ও হাশিম আমলা। সাকিব ও অশ্বিনকে নিয়ে দলে অলরাউন্ডার থাকছেন দুজন। স্পিনের দায়িত্বেও থাকছে এ দুজনার কাঁধে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও কাগিসো রাবাদাকে নিয়ে পেসার তিনজন।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো খেলোয়াড়কে জায়গা দেননি লক্ষ্মণ। কেন উইলিয়ামসনকে দ্বাদশ খেলোয়াড় বানিয়ে পূরণ করা হয়েছে নিউজিল্যান্ডের কোটা।

ভিভিএস লক্ষ্মণের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, রবিচন্দ্র অশ্বিন, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা ও জশ হ্যাজেলউড।

দ্বাদশ খেলোয়াড়: কেন উইলিয়ামসন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

লক্ষ্মণের ‘সেরা’ টেস্ট একাদশে সাকিব !

আপডেট সময় : ১২:৪৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ২২ নভেম্বর ২০১৭