শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

বিশ্ব ইজতেমা ১ম পর্ব ১২ থেকে ১৪ এবং ২য় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৫:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। আর এর প্রথম পর্ব আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বসে নিরাপত্তা দেখভাল করবেন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তিনি বলেন, ইজতেমার নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন, তা আমরা করেছি এবং সাতদিন আগে জানিয়ে দেয়া হবে কোন কোন জেলার পার্কিং স্থান কোথায় কোথায় থাকবে।

মন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও যাতে সুন্দর ও নিরাপদভাবে ইজতেমা শেষ করতে পারি, সেজন্য আরো কিছু করার প্রয়োজন আছে কিনা, এজন্য সবার সঙ্গে আলোচনা করেছি। ইজতেমাস্থলে এবারও ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, আনসার ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই, সেসব দেশের নাগরিকরা ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাবে।

রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গারা বিদেশি নাগরিক, সুতরাং বিদেশি নাগরিকরা যে প্রক্রিয়ায় ইজতেমায় অংশ নেবে, তাদেরও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

বিশ্ব ইজতেমা ১ম পর্ব ১২ থেকে ১৪ এবং ২য় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আপডেট সময় : ১২:১৫:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭