বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিবিহীন আর্জেন্টিনা !

  • আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেসিকে ছাড়াই খেলতে নেমে নাইজেরিয়ার বিপক্ষে পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। আগুয়েরো-এভার বানেগাদের গোল করলেও জিততে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি।
সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টাইনরা।

রাশিয়ার এফকে ক্রাসনোদার স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের মাথায় এভার বানেগার গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো (২-০)। বিরতির ঠিক আগ মুহূর্তে নাইজেরিয়ার পক্ষে গোল করেন লিচেস্টার সিটির তারকা ইহেনাচো (২-১)।

বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি শুরুর আর্জেন্টিনাকে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় দলকে ২-২ এ সমতায় আনতে গোল করেন আর্সেনালের তারকা অ্যালেক্স আইয়োবি। দুই মিনিট পরই নাইজেরিয়াকে লিড পাইয়ে দেন জাতীয় দলে অভিষিক্ত ব্রায়ান আইদু (৩-২)। আর ৭৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্সেনালের আইয়োবি (৪-২)।

বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
ফলে, মেসি বিহীন জর্জ সাম্পাওলির শিষ্যরা ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। ১৯৯৪, ২০০২, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। প্রতিটি ম্যাচেই জয় পায় দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আইমার, ওর্তেগাদের আর্জেন্টিনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিবিহীন আর্জেন্টিনা !

আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭