বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শ্রীলঙ্কাকে ‘হেয়’ করে হরভজনের টুইট, সমালোচনার ঝড় !

  • আপডেট সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বহুদিন ধরেই ভারতীয় জাতীয় দল দলে সুযোগ পাচ্ছেন না হরভজন সিং। চেষ্টা চালাচ্ছেন কামব্যাকের।
পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হয়ে উঠছেন সমান জনপ্রিয়। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বারবারই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভাজ্জি। আর তারই ধারাবাহিকতায় এবার ভারত-শ্রীলঙ্কা আসন্ন টেস্ট সিরিজ নিয়ে টুইট করে বসেন হরভজন।

রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুণারত্নের একটি মন্তব্যের জবাব দিতে গিয়েই টুইটটি করেন তিনি। যদিও পড়ে সেই টুইটটি মুছে দেন টার্বুনেটর নিজেই। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সে টুইট।

বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তবে এক সপ্তাহ আগে থেকেই কলকাতায় চলে এসেছে শ্রীলঙ্কা দল। বোর্ড সভাপতি একাদশের সঙ্গে খেলেছে অনুশীলন ম্যাচও।
সেই ম্যাচের প্রথম দিনের পরই উপস্থিত সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান ক্রিকেটার করুণারত্নে বলেছিলেন, ‘জাদেজা এবং অশ্বিন দু’জনেই উইকেটের জন্য ক্ষুধার্ত। ওদের কোন সুযোগই দেওয়া চলবে না। ওদের অত্যন্ত সাবধানে খেলতে হবে। ওরা উইকেট পাওয়ার জন্য বিশেষ কিছু করতে পারে। তাই ওদের আটকাতে আমাদের বিশেষ কিছু করতে হবে। ’

এরপরই করুণারত্নের এ কথার জবাব দিতে পালটা টুইট করেন ভাজ্জি। নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘শ্রীলঙ্কা শেষ কয়েকটি সিরিজে যেরকম পারফরম্যান্স করেছে সেরকমই কিছু করবে। ওরা জিম্বাবোয়ের কাছেও হেরে গিয়েছে। প্রথম ইনিংসে ২০০, দ্বিতীয় ইনিংসে ১৫০। শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুবই খারাপ। দেখে ভাল লাগছে না। আশা করি দ্রুতই ওরা নিজেদের আন্তর্জাতিক স্তরে তুলে নিয়ে যেতে সক্ষম হবে। ’

যদিও বিতর্কের কথা ভেবেই পরে হয়ত টুইটটি মুছে ফেলেন ভাজ্জি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এক ক্রিকেটপ্রেমী হরভজনের টুইটের ছবি তুলে পোস্ট করে লেখেন, ‘হরভজন শ্রীলঙ্কান দলের খারাপ পারফরম্যান্সের কথা লিখে টুইট করলেও পরে পোস্টটি ডিলিট করেছেন। হয়ত ভেবেছেন টুইটটি দেখার পর উদ্বুদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ফেলতে পারে শ্রীলঙ্কান দল। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

শ্রীলঙ্কাকে ‘হেয়’ করে হরভজনের টুইট, সমালোচনার ঝড় !

আপডেট সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭