রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে ঝিনাইদহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

OLYMPUS DIGITAL CAMERA

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। এসময় পৌর কাউন্সিলর এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌরসভার সচিব আজমল হোসেন, পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সদস্য বদর উদ্দিন, বি এম আব্দুল মজিদ, রুহুল আমীন, সেলিম রেজা, শাহিনুর ইসলাম, নাজির, অঞ্জলী রানী বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক নাগরিকের সেবাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিয়ে থাকেন। কিন্তু দেশের অন্য প্রতিষ্ঠানে চাকরিরতদের সুযোগ সুবিধা বাড়লেও পৌর কর্মচারীদের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি। তাই সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন প্রদানের যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে ঝিনাইদহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭