বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নেইমারের পর এবার কুতিনহোকে নিয়েও অনিশ্চয়তা !

  • আপডেট সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
অন্যদিকে একই কারণে দলের আরেক তারকা ফিলিপ্পে কুতিনহোর ব্যাপারেও এবার ব্রাজিল শিবিরে দেখা দিল অনিশ্চয়তা।

জানা গেছে, জাপানের বিপক্ষে সমবয়সী নেইমার ও কুতিনহোকে ছাড়াই নামতে পারে ব্রাজিলকে। পেশীর সমস্যায় ভুগছেন কুতিনহো। ঊরুর ইনজুরির কারণে লিভারপুলের শেষ তিনটি ম্যাচ মিস করেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে ইনজুরি থাকলেও ন্যাশনাল টিমের সঙ্গে যোগ দিয়েছেন কুতিনহো। কিন্তু জাপান ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনও বল নিয়ে অনুশীলন শুরু করতে পারেননি।

এ ব্যাপারে ব্রাজিলের টিম ডাক্তার গ্লোবো এসপোর্তে বলেন, ‘কুতিনহোর পেশীর ইনজুরি বাম ঊরুতে। সেরে ওঠার চূড়ান্ত ধাপে তিনি।
আমরা জানি পুরোপুরি ফিট হতে পারবেন না, কিন্তু তার রিকোভারি সম্পন্ন করার দিকে তাকিয়ে আছি। জাপানের বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম। আমরা তাকে ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত করার কাজটি করে যাচ্ছি। জাপান ম্যাচে হয়তো পুরোপুরি অংশ নিতে পারবেন না। যদি খেলার উপযোগী হয়, তাকে বেঞ্চে থাকতে হতে পারে এবং কিছু সময়ের জন্য বদলি হিসেবে নামতে পারেন। ’

ব্রাজিল-জাপান ম্যাচটি হবে ফ্রান্সে। আগামী শুক্রবার (১০ নভেম্বর) খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। চারদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাওরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নেইমারের পর এবার কুতিনহোকে নিয়েও অনিশ্চয়তা !

আপডেট সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০১৭