বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ফাফ ডু প্লেসিস ইনজুরিতে ,টি২০ সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক জেপি ডুমিনি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও একদিনের সিরিজে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এতেও ২-০ ব্যবধানে জিততে চায় প্রোটিয়ারা। ফাফ ডু প্লেসিস ইনজুরিতে পড়ায় টি২০ সিরিজে অধিনায়কত্ব পেয়েছেন জেপি ডুমিনি। অধিনায়ক বদলে গেলেও লক্ষ্যটা এক দক্ষিণ আফ্রিকার।

ব্লমফন্টেইনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডুমিনি ২-০তে টি২০ সিরিজ জেতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাই বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের শেষটাও বেশ কঠিন হতে যাচ্ছে।

ডুমিনি বলেন, আমি মনে করি, টি-টোয়েন্টি সিরিজে লড়াই হবে। ফরম্যাট যত সংক্ষিপ্ত হয় দুই দল তত কাছাকাছি চলে আসে। বাংলাদেশ ভয়ঙ্কর একটি দল। কিন্তু টেস্ট ও ওয়ানডে সিরিজ যেভাবে জিতেছি সেভাবেই জেতার লক্ষ্য থাকবে আমাদের। সিরিজ জিততে চাই ২-০ ব্যবধানে। আশা করি, এবার অধিনায়ক হিসেবে একটি সিরিজ জিততে পারব।

ডুমিনি আরও বলেন, ওদের হারানোর কিছু নেই, সেদিক থেকে ওরা বিপজ্জনক হতে পারে। আবার এমন হতে পারে ওরা বিমানে এক পা দিয়ে ফেলেছে। হতে পারে দেশে ফিরে যেতে চায়। এটা আগামীকাল বোঝা যাবে। আমাদের মনোযোগ থাকবে আমরা কি করতে চাই সেদিকে। চোট সমস্যা ওদের ভোগাচ্ছে, সেটা আমাদের কোনো কোনো দিক থেকে সহায়তা করবে। আবার এটা একই সঙ্গে তরুণ এক জন ক্রিকেটারের নিজেকে মেলে ধরার সুযোগও, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ফাফ ডু প্লেসিস ইনজুরিতে ,টি২০ সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক জেপি ডুমিনি !

আপডেট সময় : ১২:৪৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭