বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ক্যাসিনোয় খেলতে যাননি নাসির, শফিউল ও তাসকিন: নাজমুল হাসান পাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে মুখ খুলেছেন বিসিবির সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি জানান, ক্রিকেটাররা রাত করে হোটেলে ফিরলেও ক্যাসিনোতে যাননি।

সম্প্রতি খবর বের হয় দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মাত্র তিন ঘণ্টার মাথায় ক্যাসিনোতে যান নাসির, শফিউল ও তাসকিন। দলের এমন বিপর্যয়কর মুহূর্তের তাদের এমন আচরণ নিয়েও উঠে প্রশ্ন। কিন্তু পাপন ক্রিকেটারদের ওপর দোষ দিতে রাজি নন।

নাজমুল হাসান পাপন বলেন, নাসির, শফিউল ও তাসকিন আসলে ক্যাসিনোয় খেলতে যায়নি। তারা যেখানে গেছে সেটা আসলে ঠিক ক্যাসিনো নয়। একটা মল। যেখানে ক্যাসিনো আছে। আরও নানারকম খাবার দাবার ও খেলাধুলার ব্যবস্থাও আছে। ক্রিকেটাররা ক্যাসিনোয় খেলতে যায়নি। সেখানে দক্ষিণ আফ্রিকান সুপার স্টার এবি ডি ভিলিয়ার্স ও রাবাদার সঙ্গে তাদের দেখা হয়েছে। তারা একসঙ্গে সময়ও কাটিয়েছে।

তিনি আরও বলেন, তাদের অপরাধকে খুব গুরুতর ধরা যাচ্ছে না। তারা টিমের আইন-শৃঙ্খলা ভেঙে একটু বেশি রাত করে হোটেলে ফিরেছে। সাধারণত রাত ১০টার মধ্যে হোটেলে ফেরার কথা। তারা ১০টা ৩৪ মিনিট পর্যন্ত বাইরে ছিল। এই যে বেশি সময় থাকার কারণেই তাদের শাস্তি হতে পারে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ক্যাসিনোয় খেলতে যাননি নাসির, শফিউল ও তাসকিন: নাজমুল হাসান পাপন !

আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭