রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আসুন নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াই : কক্সবাজারে সেতুমন্ত্রী

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনে সেনাবাহিনী অংশগ্রহণের আশ্বাস

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : সম্প্রতি গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কাজে বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন। সেখান থেকে তিনি নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী যেন রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নেয়।
বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজারে একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।
ওবায়দুল কাদের আশা করেন, সেনাবাহিনী মোতায়েনের দ্বারা রোহিঙ্গাদের ত্রাণকাজে সুষ্ঠুতা আসবে এবং তাদের পুনর্বাসন করা সহজ হবে। দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তিনি আবারো সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং কক্সবাজারের স্থানীয় নেতারা।
ওবায়দুল কাদের কয়েক দিন ধরেই কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং তাদের পুনর্বাসনের খোঁজখবর নেন। মঙ্গলবার বিকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।
রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আসুন নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। তারা কতদিন ধরে অর্ধাহার-অনাহারে রয়েছে। কতদিন ধরে ঘুমায়নি। সারা রাত বৃষ্টি হয়েছে, এতে তাদের কষ্ট আরও বেড়েছে। তারা যে কত অসহায়। আসুন যেভাবে পারি তাদের সাহায্য করি।’
সম্প্রতি গণহত্যা ও নির্যাতনের মুখে চার লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক দিক বিবেচনা করে তাদেরকে জায়গা দিয়েছে। লাখ লাখ রোহিঙ্গা এখন কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছে। বৃষ্টির কারণে তারা পড়েছে চরম দুর্ভোগে।
শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। শুরু থেকেই এই ত্রাণ বিতরণে সেনাবাহিনী নিয়োগের দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনী ত্রাণকাজে জড়িত থাকলে দুর্নীতি হবে না বলে বিশ্বাস সাধারণ মানুষের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আসুন নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াই : কক্সবাজারে সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭