শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রাম রহিমের সাজা ঘোষণা আজ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ভারতের আলোচিত হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিংহের সাজা ঘোষণা করা হবে আজ।

সোমাবার দুপুর দুইটায় হরিয়ানা রাজ্যের রোহতক জেলা সংশোধনাগারে গিয়ে এই সাজা ঘোষণা করবেন সিবিআই বিচারক জগদীপ সিং।

তার আগেই আতঙ্ক তৈরি হয়েছে সিরসা, রোহতকসহ হরিয়ানার একটি বড় অংশে। উত্তেজনা ছড়াচ্ছে পাঞ্জাবেও।

জি নিউজের খবর, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরপরই সংঘর্ষে এখনও প‌র্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর রেশ কাটতে না কাটতে আজ সাজা ঘোষণা হলে ফের কোনো বড়সড় সংঘর্ষ বেধে ‌যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকে। রোহতক সিরসার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ৯ হাজার আধাসেনা বাহিনী। পাশাপাশি রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পঞ্চকুলা, চণ্ডীগড়, মোহালির মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার মোড়ে মোড় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসেনা। গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। পাঞ্জাবের ১৩টি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সাজা ঘোষণা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় দুর্গ বানিয়ে ফেলা হয়েছে রোহতককে। মোতায়েন করা হয়েছে ২৮ কোম্পানি আধাসেনা। কোনো রকম সহিংসতা দেখলে গুলি চালানো হবে বলেও জানিয়েছে হরিয়ানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ডেরা কা‌র্যালয়গুলি থেকে ৩০ হাজার ডেরা ভক্তকে সরিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

রাম রহিমের সাজা ঘোষণা আজ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ !

আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭