শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আবারও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই ধারাবাহিকতায় আবারও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিমের দেশ।

স্বল্প-পাল্লার এ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার দেশটির গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

তবে ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম জানান, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং। প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে।

গত মাসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে মার্কিন সামরিক সূত্র জানায়, শনিবার যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

আবারও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া !

আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭