শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যেকোন মুহূর্তে ঘটতে পারে পরমাণু যুদ্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোন মুহূর্তে নিয়ন্ত্রণহীন পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া- এমনই চাঞ্চল্যকর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার! সম্প্রতি মার্কিন-দক্ষিণ কোরিয়ার বাৎসরিক সামরিক মহড়া উলচি ফ্রিডম গার্ডিয়ানে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার ৪০ হাজার সেনা অংশ গ্রহণ করেছে। পাশাপাশি বেসামরিক কর্মী, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরাও এতে অংশ নেয়।

যৌথ মহড়া প্রস্তুতি বাড়াবে এবং কোরীয় উপদ্বীপকে রক্ষা করবে ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে বিবৃতিতে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ওয়াশিংটনকে দুষে পিয়ংইয়ঙের তোপ, ট্রাম্প প্রশাসন পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কোরীয় দ্বীপপুঞ্জকে।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুনের সম্পাদকীয়তে এই মহড়াকে বৈরিতার সবচেয়ে নগ্ন প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মহড়া যে পূর্ণযুদ্ধের রূপ নিবে না, সে নিশ্চয়তাও কেউ দিতে পারবে না বলেও উল্লেখ করা হয় এতে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, প্রয়োজনে উত্তর কোরিয়া যেকোন চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

যেকোন মুহূর্তে ঘটতে পারে পরমাণু যুদ্ধ !

আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭