শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন: বেইজিংয়ের হুঁশিয়ারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন। সেনা সরানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এমনটাই জানিয়ে দিল চীন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে এক গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, ভারতীয় সেনা যদি ২৫০ মিটার পিছনে চলে যায় তাহলে চীনও তাদের সেনাবাহিনী ১০০ মিটার সরিয়ে নেবে।

এই খবর প্রকাশিত হওয়ার পরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীন কোনও পরিস্থিতিতেই তার ভূখণ্ডের সার্বভৌমত্বে ছাড় দেবে না। শুধু তাই নয়, এই সমস্যার সমাধান চীনও চায়। কিন্তু কোনও অবস্থাতেই মাথা নত করে না। ভারতীয় সেনাকে অবিলম্বে বিতর্কিত জায়গা ছেড়ে চলে যেতে হবে। না হলে কোনও আলোচনা হবে না।

এ ব্যাপারে পিএলএ অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেস এর গবেষক ঝাও জিয়াওঝু বলেন, ভারত ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবি করছে। চীন কখনই তা মেনে নেবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, ডোকালাম ইস্যুতে ৫০ দিনেরও বেশি সময় ধরে সীমান্তে যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-চীনের সেনাবাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন: বেইজিংয়ের হুঁশিয়ারি !

আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭