সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জীবনযাত্রার ব্যয় ৬.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ হারে ২০১৬ সালে সার্বিক জীবনযাত্রার ব্যয়ভার বেড়েছে। পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্যও বেড়েছে ৫.৮১ শতাংশ। ভোক্তার ঝুলিতে যেসব পণ্য ও সেবা রয়েছে, সেসব পণ্য বা সেবা পরিবারের মোট ব্যয়ের সঙ্গে তুলনা করে পণ্য বা সেবার ওজনের ভিত্তিতে জীবনযাত্রা ব্যয়ের এই হিসাব করা হয়েছে।

মূল্য বেড়ে যাওয়া পণ্যের মধ্যে রয়েছে সব ধরনের চাল ও ডালের দাম। এছাড়া গরুর দুধ, মাংস, আদা, রসুন, চিনি, লবণ, দেশী থান কাপড়, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, তোয়ালে এবং গামছার দাম বৃদ্ধি হয়েছে। সেবা সার্ভিসের মধ্যে গ্যাস ও পানি নিয়ে অনিশ্চয়তা ছিল বছরজুড়েই। শহরে বাড়িভাড়া বৃদ্ধি পেয়েছে ৮.৭৭ শতাংশ হারে। এতে করে ভোক্তার আয়ের সিংহভাগ ব্যয় হয়ে গেছে এই বাসা ভাড়ার পেছনে। এর বাইরে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা সার্ভিসের মধ্যে ব্যয় বৃদ্ধি পেয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যাতায়াতের। বছর শেষে এ ধরনের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ভোক্তা স্বার্থ সংরক্ষণে কর্মকাণ্ড পরিচালনাকারী দেশে একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জরিপ শেষে তৈরি মূল্যায়ন প্রতিবেদনে ২০১৬ সালে জীবনযাত্রার ব্যয় ৬ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই হার আগের বছর (২০১৫ সালে) ছিল ৬ দশমিক ৩৮ শতাংশ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জীবনযাত্রার ব্যয় ৬.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে !

আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭