শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

১৪ মিনিটে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানবে উ. কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকিকে কোনও তোয়াক্কাই করছে না উত্তর কোরিয়া। পাল্টা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে তটস্থ রেখেছে পেন্টাগনকে।

এবার মাত্র ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাল উত্তর কোরিয়া।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা প্রকাশের পর থেকেই চলছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য হামলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা।

গুয়াম দ্বীপে দায়িত্বরত হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নারী মুখপাত্র জেনা গেমিন্ডও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ১৪ মিনিটের মধ্যেই গুয়াম বিমান ঘাঁটিতে আঘাত হানতে পারবে।

এর আগে বৃহস্পতিবার সাত হাজার মার্কিন সেনা থাকা গুয়ামে চারটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত পরিকল্পনা আছে বলে জানায় উত্তর কোরিয়া।

এর পর একই দিনে জেনা গেমিন্ড যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের জানান। জেনা বলেন, ‘সামরিক বাহিনী আমাদের কার্যালয়ে বিষয়টি জানাবে। আমরা গণযোগাযোগের সব ধরনের ব্যবস্থা ব্যবহার করে লোকজনের কাছে সেই খবর পৌঁছে দেবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

১৪ মিনিটে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানবে উ. কোরিয়া !

আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭