শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

সিকিমের সীমান্তবর্তী বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকালাম ইস্যুতে চীন-ভারত চলমান উত্তেজনার মাঝে সিকিমের সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভারত। ভারতীয় সেনাবাহিনী নির্দেশের পরই তাদের সরিয়ে নেয়া হচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে বলছে, ভারত-ভুটান-চীন সীমান্তবর্তী নাথাং গ্রামের ভারতীয় বাসিন্দাদেরকে শিগগিরই তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ডোকালাম থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত নাথাং।

একটি সড়ক নির্মাণ কাজে চীনা সেনাবাহিনীর বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রায় দুই মাস ধরে চীন-ভারত উত্তেজনা তুঙ্গে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর ৩২-কোরের কয়েক হাজার সদস্যকে সুকনা থেকে ডোকালামে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত এসব সেনাসদস্যের আবাসের জন্য গ্রাম খালি করার নির্দেশ দেয়া হয়েছে কি না তা এখনো পরিষ্কার নয়।

হঠাৎ সশস্ত্র সংঘর্ষ শুরু হলে বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ভারতীয় সেনাবাহিনী পূর্ব সতর্কতা হিসাবে এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডোকালামের মালিকানা নিয়ে চীনের বারবার হুমকির মাঝে ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বুধবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে ভারতকে সতর্ক করে দিয়ে বলা হয়, যুদ্ধের ক্ষণগণনা শুরু হয়েছে। ভারতের জ্ঞান ফেরানো এবং ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করে নেয়া উচিত।

বিবদমান সিকিমে চীনও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, সময় থাকতে নয়াদিল্লির জ্ঞান ফেরানো উচিত। সাত সপ্তাহ ধরে চলমান বিতর্কে সিকিমে শান্তিপূর্ণ আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

সিকিমের সীমান্তবর্তী বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভারত !

আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭