বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চুল পাকা রোধে যা করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেকেই আছেন যাদের অল্পবয়সেই চুল পাকা শুরু করেছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকে।

এছাড়া পরিবেশদূষণ, ভেজাল প্রসাধনী, ক্ষতিকর খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন কারণেও অকালেচুল পাকতে পারে। অনেকের আবার বংশগত কারণেও চুল সাদা হয়ে যায় সময়ের আগেই। তবে এ থেকে মুক্তির উপায় আছে। ঘরে বসেই আপনি পাকা চুল সমস্যার সমাধান করতে পারেন। চলুন জেনে নেই কীভাবে।

১. পাকা চুল বৃদ্ধি হওয়া কমানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে পর্যাপ্ত আয়োডিন গ্রহণ করা। শুধুমাত্র লবণই আয়োডিনের একমাত্র উৎস নয়; কলা, গাজর ও বিভিন্ন ধরনের মাছ আয়োডিনের ঘাটতি পূরণে কার্যকরী ভূমিকা পালন করে।

২. নিয়মিত নারকেল তেল ব্যবহার করুন। এটি চুলের যাবতীয় ক্ষতি এবং পাকা চুল থেকে দূরে রাখবে আপনাকে।

৩. আদা এবং মধু একসাথে মিশিয়ে খান রোজ। নিয়ম করে খাবেন, দিনে ১ বার। এটি পাকা চুল সারিয়ে তুলতে সাহায্য করে।

৪. চায়ের লিকারের সাথে লবণ মিশিয়ে চুলে লাগালে পাকা চুল কমে আসে। এক কাপ রঙ চা ও এক চা-চামচ লবন একসাথে মিশান। চা কিন্তু ঠাণ্ডা হতে হবে। এবার চুলে ও চুলের গোঁড়ায় ভালভাবে লাগান। এক ঘণ্টা রাখুন এভাবে। পরিষ্কার পানিতে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না।

৫. কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে আমাদের চুল গঠিত। তাই প্রোটিনযুক্তখাবার খেয়ে পাকা চুল সমস্যার সমাধান করতে পারেন।

৬. যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন। আনন্দে থাকুন।

৭. ভিটামিন এ, বি-১২, আয়রন, কপার এবং জিংক পাকা চুল প্রতিরোধে সহায়তা করে। মাংস, মাছ, বাদাম ইত্যাদিতে এসব ভিটামিন পাওয়া যায়।

৮. নিম তেল চুলে এবং মাথার ত্বকে লাগান।

৯. চুলে মেহেদি পাতা বেটে লাগান। উপকার পাবেন।

১০. আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চুল পাকা রোধে যা করবেন !

আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭