শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

শুরু হয়ে গেছে ভারত-চীন যুদ্ধের কাউন্টডাউন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিতর্কিত ডোকলাম নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। দু’টি দেশই নিজের জায়গায় অনড়, চলছে পাল্টাপাল্টি হুমকি।

আর তারই জের ধরে এবার চীনের এক সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

এ ব্যাপারে চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের পক্ষ থেকে আরও একবার হুমকি দিয়ে বলা হয়, ভারত ডোকালাম থেকে সেনা না সরালে যুদ্ধ অবশ্যম্ভাবী।

প্রসঙ্গত, সিকিমে চলমান সমস্যায় চীন নেপালের সমর্থন চাইলে দেশটির পক্ষ থেকে জানানো হয়, নেপাল কোনো পক্ষেই নেই। এ ব্যাপারে নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মহারা জানিয়েছেন, ভারত-চীন তাদের সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুক। তবে নেপাল কোনো দলেই নেই।

কৃষ্ণ বাহাদুর মহারা আরও জানিয়েছেন, নেপাল চায় না তাকে এই ইস্যুতে টেনে আনা হোক। কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে নেপালকে টেনে আনা হলেও, নেপাল যে এই বিষয়ের সঙ্গে যুক্ত নয় তা স্পষ্ট করে দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

শুরু হয়ে গেছে ভারত-চীন যুদ্ধের কাউন্টডাউন !

আপডেট সময় : ১১:১৫:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭