শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আবদুল হক আজমি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ববরেণ্য হাদিসবিশারদ ও উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হজরত আল্লামা আবদুল হক আজমি আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৭টার দিকে তিনি উত্তরপ্রদেশের ডিকে জৈন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এরপর স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দারুল উলুম দেওবন্দে নবীজি (সা.)-এর বৃত্তরেখার ঐতিহাসিক নির্মাণ নওদারা-মাঠে তার সালাতুল জানাযা অনুষ্ঠিত হয়৷ দেওবন্দের ঐতিহাসিক কাসেমি কবরস্থানে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় তার দাফনকার্য সম্পন্ন হয়৷

মৃত্যুকালে আল্লামা আজমির বয়স হয়েছিলো ৮২ বছর। ১৯৩৬ সালে উত্তরপ্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন তিনি।   পড়াশোনা শেষে দারুল উলুম দেওবন্দে অধ্যাপনায় জড়িত হওয়ার পর গত ৩৫ বছর ধরে তিনি গড়েছেন বহু ছাত্র। দিয়েছেন বিখ্যাত হাদিসগ্রন্থ বোখারি শরিফের দরস।

হজরত আজমি ছিলেন হাদিসশাস্ত্রের পৃথিবীখ্যাত অন্যতম একজন বিদ্যান গুরু৷ উপমহাদেশ ছাড়িয়ে আরব-আমিরাতসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ধর্মীয় বিশেষ কর্ম-দীক্ষা৷ তার মৃত্যুতে সারা পৃথিবীর ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আবদুল হক আজমি !

আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭