বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ঘাম ঝরা মানেই কিন্তু মেদ ঝরা নয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জিমে গিয়ে ঘাম ঝরাতে আমরা প্রতিদিনই অনেক কিছু করে চলেছি। যত বেশি ঘাম ঝরছে ততই যেন মানসিক শান্তি।

আমরা মনে করছি মেদ ঝরছে তা হলে। আমরা ভেবেই নিই ঘাম ঝরছে মানেই মেদ ঝরছে। অথচ ফিটনেস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘাম ঝরা মানে মোটেও মেদ ঝরা নয়।

শরীর ঘামে নিজেকে ঠান্ডা রাখার জন্য। ওয়ার্কআউটের সময় বেশি ঘামছেন মানে আপনার শরীর গরম হয়ে উঠেছে, এবং স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য ঘাম ঝরাচ্ছে। যারা নিয়মিত এক্সারসাইজ করেন ও সঠিক ডায়েট মেনে চলেন তারা বেশি ঘামেন। এই ঘাম ঝরাকেই মেদ ঝরা ভেবে নেওয়া একেবারেই ভুল। কারণ শরীরে সঞ্চিত ফ্যাটই ক্যালোরি ঝরানোর এনার্জি জোগায়। তাই নিয়মিত এক্সারসাইজ করলে ঘাম ঝরা ও ক্যালোরি ঝরার প্রক্রিয়াই চলতে থাকে। যার ফলে ওজন কমে। ফ্যাট ঝরে না।

আমাদের শরীরে তিন ধরনের ফ্যাট থাকে। সাবকুটেনাস, যা ত্বকের নীচে থাকে, ভিসারাল, যা শরীরের ক্যাভিটিতে থাকে ও ইন্ট্রামাসকুলার, যা কম পরিমাণে আমাদের পেশীতে থাকে। মনে রাখতে হবে এই তিন ধরনের ফ্যাটের প্রতি যদি আমরা নজর না দিই তা হলে তা শরীরে চেপে বসতে পারে। রোগা হওয়ার জন্য ক্রাশ ডায়েট মেনে চললে বা অপর্যাপ্ত খাবার খেলে শরীরে এই তিন ধরনের ফ্যাট অতিরিক্ত পরিমাণ সঞ্চিত হতে থাকে। কারণ, আমাদের শরীরের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় এনার্জি ফ্যাট থেকেই আসে।

অতিরিক্ত ওয়ার্কআউট করলে বা সওনা বাথ নিলে ঘাম ঝরলেও তার মানে মেদ ঝরা নয়। শরীর ফ্যাটে সঞ্চিত এনার্জির সাহায্য ক্যালোরি বার্ন করে। কিন্তু তার পরেই যখন আমরা খাবার খাই, সেই ঘাটতি মিটে যায়। প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি কার্ডিও ট্রেনিং করলে শরীর মেদ ঝরাতে পারে।
তাই যোগাভ্যাস বা পাইলেট এক্সারসাইজে ঘাম ঝরে না বলে তা মেদ ঝরাতে কার্যকরী নয় এই ধারণা ভুল। এই ধরনের এক্সাসাইজ শরীরের ফিটনেস বাড়াতে সাহায্য করে। তাই জিমে গিয়ে বেশিক্ষণ ওয়ার্কআউট করলে বা দৌড়লেই বেশি ফ্যাট ঝরাতে পারবেন এমনটা ভাবার কোনও কারণ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ঘাম ঝরা মানেই কিন্তু মেদ ঝরা নয় !

আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭