বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের অনবদ্য শতরান বৃথা হয়ে গেল। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সিরিজ জিতে গেল ভারত।

প্রথম টেস্টের মতো এই ম্যাচও পাঁচ দিনে গড়াল না। আজই দ্বিতীয় সেশনে শেষ হয়ে গেল খেলা।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা একাই দলকে জয় এনে দিলেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৩৮৬ রানে। ফলে ইনিংস ও ৫৩ রানে ম্যাচ জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই এই সিরিজ জেতার সুবাদে টানা আটটি সিরিজ জিতল ভারত।

গতকালের দুই উইকেটে ২০৯ রান থেকে আজকের খেলা শুরু করে শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিরে যান মালিন্দা পুষ্পকুমার (১৬) ও অধিনায়ক দীনেশ চান্ডিমাল (২)। এরপর দিমুথ করুনারত্নে (১৪১) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৬) লড়াই চালাচ্ছিলেন। চাপের মুখে অনবদ্য শতরান করেন কুশল মেন্ডিস। আজ শতরান পূরণ করেন করুনারত্নে। তবে বল হাতে কামাল করলেন জাদেজা। তিনি এই ইনিংসে ফেরান করুনারত্নে, ম্যাথুজ, চান্ডিমাল ও দিলরুবান পেরেরা (৪) ও ধনঞ্জয় ডি সিলভাকে (১৭)। দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পান্ডে। একটি উইকেট নিয়েছেন উমেশ যাদব।

মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন করুনারত্নে ও ম্যাথুজ। তবে দিনের দ্বিতীয় সেশনে ভারতের বোলাররা সাফল্য এনে দিলেন দলকে। ফলে ম্যাচ ও সিরিজ জিতল বিরাট কোহলির দল।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন এবং আজ প্রথম সেশনের শেষদিক ছাড়া প্রতিরোধই গড়তে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসের ৬০০-র বেশি রান করেছিল ভারত। তবে সেই ম্যাচে বিপক্ষকে ফলো অন করাননি বিরাট। এই ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬২২ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৩ রানে অলআউট হয়ে যায়। এরপর ফলো অন করতে নেমে তারা চতুর্থ দিন দ্রুত অলআউট হয়ে গেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ভারত !

আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭