মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ব্রিটেনে ‘ডিপোর্ট ফার্স্ট আপিল লেইটার’ আইন বেআইনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বৃটেনে অভিবাসী থাকা অবস্থায় অপরাধ করলে বা চার বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে অপরাধীকে ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান চালু করেছিল হোম অফিস। হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল সুবিধাও ব্রিটেন থেকে বাতিল করা হয়েছিল। ‘ডিপোর্ট ফার্স্ট আপিল লেইটার’ নামের এই আইনের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্ট রোলিং দিয়েছে। এক অভিবাসীর করা মামলায় ইংল্যান্ডের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছেন, এই নিয়মটি বেআইনি। এর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে।

২০১৪ সালের একটি ইমিগ্রেশন এক্টের মাধ্যমে ‘ডিপোর্ট ফার্স্ট আপিল লেইটার’ নিয়ম চালু করে হোম অফিস। এই নিয়ম চালুর পর বিভিন্ন অপরাধে প্রায় ১২শ অভিবাসীর ভিসা বাতিল করে স্ব স্ব দেশে পাঠিয়ে দেয় হোম অফিস। এর মধ্যে নিজ দেশ থেকে আপিল করে ব্যর্থ হন ৭২ জন। কিন্তু ড্রাগ অফেন্সে সাজাপ্রাপ্ত কেনিয়ান নাগরিক কেবিন কেয়ারী এবং জ্যামাইকান নাগরিক কুটনী বিন্দালোস এই নিয়মের বিরুদ্ধে আপিল করেন।

কোর্ট অব আপিলে মামলাটি ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত জুন মাসে এই মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, অপরাধের সাজা হোক কিন্তু তাদের দেশে ফেরত পাঠানো উচিত ছিল না।

বিচারক লর্ড উইলসন তার রায়ে হোম অফিসের সমালোচনা করেন এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষার উপর তাগিদ দেন। সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমিগ্রেশন আইনীজীবী নাসির উদ্দিন। তার মতে এখন আর হোম অফিস ঢালাওভাবে মানুষকে ডিপোর্টেশন করতে পারবেনা।

সুপ্রিম কোর্টের রায়ের পর সরকারকে এই আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে- বলে মনে করেন সলিসিটর নাসির উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ব্রিটেনে ‘ডিপোর্ট ফার্স্ট আপিল লেইটার’ আইন বেআইনি !

আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭