শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রাশিয়াকে জবাব দিতে বিশ্বজুড়ে সামরিক মহড়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াসহ অন্যান্য একাধিক জটিল হুমকি মোকাবেলায় নজিরবিহীনভাবে চরম এই সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন সেনাবাহিনী।

ইউরোপে মার্কিন বাহিনীর সামরিক মহড়া এবং অনুশীলন নির্ধারণের দায়িত্ব নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হ্যালি সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, স্থল, সাগর, আকাশ, মহাকাশ এবং সাইবার জগতের সব জটিল হুমকি মোকাবেলা তৈরি থাকতে হবে মার্কিন সেনাবাহিনীকে। আর সেই জন্যেই বিশাল এই সামরিক মহড়া গোটা বিশ্ব জুড়ে করতে চলেছে মার্কিন সেনাবাহিনী।

অন্যদিকে যুদ্ধের মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর নয় শাখার সব ক’টির সেনাদের অংশ গ্রহণের ব্যবস্থা রাখায় পেন্টাগনের লক্ষ্য বলে জানিয়েছেন ওই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতের সামরিক মহড়া কোনও সুনির্দিষ্ট অঞ্চল বা সামরিক শাখায় সীমাবদ্ধ থাকবে না বলেও দাবি তাঁর।

এই ধরণের সর্বাত্মক মহড়া ২০২০ সাল থেকে শুরু করা যাবে বলেও জানান তিনি। মূলত নিজেদের শক্তি গোটা বিশ্বের কাছে জাহির করতেই বিশাল এই সামরিক মহড়া মার্কিন সেনাবাহিনী করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

রাশিয়াকে জবাব দিতে বিশ্বজুড়ে সামরিক মহড়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের !

আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭