বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

উড়ন্ত কোহলিকে মাটিতে নামালেন মোহাম্মদ ইউসুফ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিরাট কোহলি! বতর্মান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নাম। দলে তার অবস্থান এতোটাই বড় যে, কে কোচ হবে, আর কে হবে না সেই সিদ্ধান্তটাও তার ওপর নির্ভর করে। আবার ব্যাট হাতেও ভুরি ভুরি রান করে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সব মিলিয়ে বলতে পারেন সাফল্যে উড়ছেন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসকে পাত্তাই দিলেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

বিরাট কোহলিকে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তী ব্যাটসম্যানদের সঙ্গে একই সারিতে রাখতে নারাজ মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অতীতে যে মানের ক্রিকেট খেলা হত, সেটা এখন আর নেই। বিরাট কোহলি খুব ভাল ব্যাটসম্যান। ওর খেলা দেখতে ভাল লাগে। কিন্তু আমার মনে হয় না, সে টেন্ডুলকর, দ্রাবিড় বা লক্ষ্মণের সঙ্গে একই সারিতে বসার যোগ্য। ’

১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ইউসুফ। সেই সময় শচীন, দ্রাবিড় ও লক্ষ্মণ দাপটের সঙ্গে খেলেছেন। তাঁদের বিপক্ষে খেলেছেন ইউসুফ। তাঁর মতে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে যে মানের বোলাররা ছিলেন, বর্তমান সময়ের বোলাররা সেই মানের নন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন, ভারতের অনিল কুম্বলে ও জাভাগল শ্রীনাথের মতো বোলাররা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপও দুর্দান্ত ছিল। এশিয়ার আরেক পরশক্তি শ্রীলঙ্কা মুরালিধরনের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। এখন আর সেই বোলাররা নেই। তাছাড়া এখন সব দেশেই পিচ কম-বেশি একই ধরনের। নিয়মও ব্যাটসম্যানদের সহায়ক। ফলে খেলা বদলে গেছে।

শচীন, দ্রাবিড়দের চেয়ে বিরাটকে পিছিয়ে রাখার কারণ হিসেবে ইউসুফ বলেছেন, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একই ধরনের পিচে খেলে ভুরি ভুরি রান করছেন ভারতের বর্তমান অধিনায়ক। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাকলিন মুস্তাকের মতো বোলারের বিরুদ্ধে রান করা সহজ ছিল না। শচীন, দ্রাবিড়রা সব সময় নিজেদের খেলার মান উন্নত করার চেষ্টা করতেন। এখন সময় বদলে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

উড়ন্ত কোহলিকে মাটিতে নামালেন মোহাম্মদ ইউসুফ !

আপডেট সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭