বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে চায় ডি মারিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি’র বিনিময়ে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ব্রাজিলিয়ান এ তারকার জন্য মোটা অঙ্কের ঘাটতি মেটাতে শিবিরে থাকা অন্য ফুটবলারদের দল পরিবর্তন নিয়েও ভাবছে পিএসজি।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্মে থাকা উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াকে ছেড়ে দিচ্ছে তারা।  অন্যদিকে, এরই মধ্যে মেসি ও সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার জার্সিতে মাঠে নামার আগ্রহও প্রকাশ করেছেন ডি মারিয়া।

এর আগে, ২৯ বছর বয়সী এ উইঙ্গার লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন তিনি। এবার নেইমারের ট্রান্সফারের বিকল্প হিসেবে আবারো লা লিগায় ক্লাব বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে চাইছেন তিনি।

প্রসঙ্গত, জাতীয় দল আর্জেন্টনার জার্সিতে আক্রমণভাগে লিওনেল মেসির দারুণ সঙ্গী অ্যাঙ্গেল ডি মারিয়া। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ করতে অসাধারণ ভূমিকা রেখেছিল মেসি-মারিয়া জুটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে চায় ডি মারিয়া !

আপডেট সময় : ১১:৫১:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭