বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নেইমারকে মেসির আবেগঘন বিদায়ী বার্তা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সা ছেড়ে চলেই যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার নতুন গন্তব্যের নাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বিশ্ব ফুটবলে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফরাসি শিবিরে যখন চলছে উচ্ছ্বাস আর আনন্দ, কাতালানরা তখন আবেগকে চেপে রেখে নেইমারকে বিদায় দিতে ব্যস্ত। সেই তালিকা থেকে বাদ পড়েলেন না ফুটবল জাদুকর লিওনেল মেসিও।

বুধবার বার্সার অনুশীলন মাঠে এসেছিলেন নেইমার। তবে অনুশীলন করেননি। ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। বিদায় জানান সতীর্থদের। পরে অনুশীলন থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে কিছু স্মরণীয় ছবি দিয়ে ভিডিও তৈরি করে শেয়ার করেন লিওনেল মেসি।

এসময় নেইমারের জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে এতগুলো বছর একসঙ্গে কাটানোটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল বন্ধু নেইমার জুনিয়র। জীবনের নতুন এই বাঁকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেখা হবে। ’

উল্লেখ্য, নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন। টানা চার বছর একসঙ্গে খেলেছেন তারা। ক্লাব ফুটবলে রাজত্ব চালিয়ে মেসি-নেইমার জুটি জয় করেছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নেইমারকে মেসির আবেগঘন বিদায়ী বার্তা !

আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭