বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বিপিএলে রাজশাহীকে পূর্ণতা দিতে চান মুশফিক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আসন্ন আসরে রাজশাহী কিংসকে এবার শিরোপা এনে দিতে চান দলটির নতুন আইকন মুশফিকুর রহিম। গত আসরে রানার্স-আপ হয়েছিল ড্যারেন সামির নেতৃত্বাধীন রাজশাহী কিংস। সে আসরে দলটির আইকন ছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। এবারের আসরে রাজশাহীতে আসছেন না স্যামি। পরিবর্তন হয়েছে আইকন খেলোয়াড়েও।

গত আসরে বরিশাল বুলসের আইকন এবং অধিনায়ক মুশফিক এবার দল বদলের পালায় রাজশাহীর আইকন। জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিক বিপিএলে সেরা পারফরমার হলেও শিরোপা স্পর্শ করতে পারেননি। এবার নিজের পারফরমেন্সের পাশাপাশি মুশফিক চান রাজশাহীর অপূর্ণতা ঘুচিয়ে পূর্ণতা দিতে।

মঙ্গলবার তেজগাঁয়ে রাজশাহী ফ্রাঞ্চাইজির পক্ষে দলের আইকন মুশফিককে পরিচয় করিয়ে দেন চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মো. সাইদ।

এবারের আসরে পাঁচজন বিদেশি প্রসঙ্গে মুশফিক বলেন, এর ফলে স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগ কিছুটা কমলেও মানসম্পন্ন যেসব খেলোয়াড় আসবে তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবে আমাদের ক্রিকেটাররা। টি-২০ ভার্সনে মাঠে যে দল ভালো খেলবে জয় তাদেরই হবে। যে কারণে শিরোপা জয়ের দৌঁড়ে সবারই সুযোগ থাকে।

তবে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয় তারা চারজন বিদেশি খেলোয়াড়ের পক্ষে ছিলেন। বিপিএল গভর্নিং বডির সঙ্গে বিদেশি খেলোয়াড় কোটা বাড়ানোর বিষয়ে যখন আলোচনা হয়েছে, তখন রাজশাহীসহ আরো দু’টি ফ্রাঞ্জাইজি (তাদের নাম প্রকাশ করেননি) চার বিদেশির পক্ষে থাকলেও অপর পাঁচ দল কোটা বাড়ানোর পক্ষে থাকায় শেষ পর্যন্ত পাঁচজন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বিপিএলে রাজশাহীকে পূর্ণতা দিতে চান মুশফিক !

আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭