বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অভিষেক টেস্ট সিরিজ খেলতে আলোচনা শুরু আফগানিস্তানের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিষেক টেস্ট খেলার জন্য আলোচনা শুরু করেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি)। এ বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করেছে এসিবি। নিজেদের মাটিতে সিরিজ আয়োজন করার ইচ্ছা রয়েছে এসিবির। তবে সেটি সম্ভব না হলে ভারত বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে সিরিজটি।

চলতি বছরের জুনে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে থাকবে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি অথবা তিনটি টি-২০ ম্যাচ।

গেল সপ্তাহে এসিবিকে একটি ই-মেইল পাঠিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সেখানে সিরিজ নিয়ে আলোচনা করেছে তারা। তবে জেডসির সিদ্ধান্তের ওপরই নিশ্চিত হবে সিরিজটি।

আইসিসির এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রামে) অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজে খেলার কথা জিম্বাবুয়ের। তাই আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেই বাংলাদেশে আসতে আগ্রহী জিম্বাবুয়ে।

২০০৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাবার পর ক্রিকেট বিশ্বকে শুধু চমকই দেখিয়েছে আফগানিস্তান। শুধুমাত্র ওয়ানডেই নয় টি-২০তেও আফগানদের সাফল্য ছিল চোখে পড়ার মত। গত টি-২০ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানরা।

আর সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। তাই ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে দুর্দান্ত সাফল্যকে সাথে নিয়ে আফগানিস্তানের ক্রিকেটে টেস্ট যাত্রা হবে আরও একটি স্মরণীয় মাইলফলক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অভিষেক টেস্ট সিরিজ খেলতে আলোচনা শুরু আফগানিস্তানের !

আপডেট সময় : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭