বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শুরু হচ্ছে মাশরাফিদের স্কিল ট্রেনিং ক্যাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন সপ্তাহের ফিটনেস ক্যাম্প শেষে এবার প্রধান কোচ হাথুরুসিংহের অধীনে শুরু হচ্ছে মাশরাফি-মুশফিকদের স্কিল ট্রেনিং ক্যাম্প। আজ রবিবার (৩০ জুলাই) থেকে ঢাকায় শুরু হবে এ ক্যাম্প, চলবে ৩ আগস্ট পর্যন্ত।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখেই এ ক্যাম্প শুরু হচ্ছে। ফিটনেসের পাশাপাশি এবার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝড়াবেন টাইগাররা। যদিও এতদিন ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন।

এদিকে এই ক্যাম্পকে সামনে রেখে প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা এসেছেন হেড কোচ হাথুরুসিংহে। দেশে ফিরে শনিবার (২৯ জুলাই) যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে নির্বাচকদের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ সংক্রান্ত মিটিংয়ে যোগ দেয়ায় এদিন মাঠে তার কোন কর্মকান্ড দেখা যায়নি।

ঢাকায় ৫ দিনের এই ক্যাম্প শেষে অজিদের বিপক্ষে হোম সিরিজের অংশ হিসেবে আগামী ৪ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে চট্টগ্রামে। ৪-৮ জুলাই সেখানে ক্যাম্প শেষে ৯ থেকে ১১ আগস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১২ আগস্ট ক্রিকেটাররা ঢাকায় ফিরবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

শুরু হচ্ছে মাশরাফিদের স্কিল ট্রেনিং ক্যাম্প !

আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭