বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অবসরের গুঞ্জন নিয়ে চটেছেন আমির !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কয়েক মাস ধরেই ক্রিকেট মহলে গুঞ্জন চলছে টেস্ট ক্রিকেট থেকে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের অবসর নিয়ে। সেই সাথে প্রশ্নও উঠেছে, এত অল্প বয়সেই কেন? তবে এবার সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন আমির। জানিয়ে দিলেন, অবসরের ব্যাপারে কিছু চিন্তাই করছেন না তিনি।

অনেকটা আক্ষেপের সুরেই আমির জানালেন, অবসর নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে কিছু সংবাদমাধ্যম। বললেন, ‘আমি জানি না, এমন হাস্যকার কাহিনী বানানোর মধ্যে মানুষের কী উদ্দেশ্য আছে। আমি একজন সুস্থ-সবল ও পুরোপুরি ফিট মানুষ। ক্রিকেটের কোনো ফরমেট ছাড়ার ইচ্ছা আমার নেই। কেউ হয়তো ভুল খবর দিয়েছে।

টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে সম্পূর্ণ সুস্থ ও যোগ্য দাবি করে আমির আরো বলেন, আমি কোথাও বলেছিলাম, একজন ক্রিকেটারের মাঠে ভাল নৈপুণ্য দেখানোর জন্য শরীরের যত্ন নিতে হয়। নিজের ফিটনেস ধরে রাখার জন্য পরিশ্রম করতে হয়। আমার এই কথা হয়তো কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছে। কেন করেছেন তাই বুঝতে পারছি না। এটাকেই ছড়িয়ে দিয়েছে যে, আমি টেস্ট থেকে অবসর নিতে যাচ্ছি।

প্রসঙ্গত, এ পর্যন্ত ১৪ টেস্টে ৪৩ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সী বাঁ-হাতি এই বোলার।

সূত্র: স্কাই স্পোর্টস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অবসরের গুঞ্জন নিয়ে চটেছেন আমির !

আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭