শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আরো অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক চাপের মুখেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে এবার আরো অত্যাধুনিক একটি মিসাইলের পরীক্ষা করল পিয়ংইয়ং।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, কিমের এই নয়া মিসাইল একেবারে জাপান সাগরে থাকা কল্পিত শত্রুকে আঘাত করেছে। ধারণা করা হচ্ছে, ব্যালেস্টিক কোনো মিসাইল হবে এটি। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই পরীক্ষার সময় কিম নিজে উপস্থিত ছিলেন। তবে কি ধরণের মিসাইল উত্তর কোরিয়া পরীক্ষা করেছে তা এখনো জানা যায়নি।

উত্তর কোরিয়ার নয়া এই মিসাইলের পরীক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী ফের উত্তেজনা বাড়ল। কারণ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছরে এখন পর্যন্ত এটা নিয়ে মোট ১৪টি মিসাইলের পরীক্ষা করেছে কিমের দেশ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই উত্তর কোরিয়া ফের মিসাইলের পরীক্ষা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল আমেরিকা। কারণ, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবিতে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন মার্কিন গোয়েন্দারা। তারা বলেন, সম্ভবত সাবমেরিনের সাহায্যে জলের গভীর থেকে মিসাইলের পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। কারণ সাবমেরিনের কিছু অস্বাভাবিক নড়চড়ের ছবি ধরা পড়ে স্যাটেলাইটে। তবে এই মিসাইলটি সাবমেরিন থেকে ছোড়া হয়েছিল কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

আরো অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭