বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নির্দোষ দাবি করলেন উমর আকমল !

  • আপডেট সময় : ০১:২১:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্পট ফিক্সিং দুর্নীতির অভিযোগ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে মুক্ত ঘোষণা করেছে বলে দাবি জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরও স্বীকার করেছেন নিজের ফিটনেস প্রমাণে তিনি যথেষ্ঠ সময় পাননি এবং এজন্য তাকে কেউ দোষারোপও করেননি। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে আসতে না পারার ব্যপারে তিনি মূলত নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে দায়ী করেননি।

হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আকমল এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি এজন্য কাউকে দায়ী করবো না। এখন আমি নিজের ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছি ও মনোযোগের সাথে অনুশীলন করছি যাতে করে আরো ফিট ও শক্তিশালী হয়ে জাতীয় দলে ফিরতে পারি।

তিনি জানান, স্পট ফিক্সিং অভিযোগে তাকে চিহ্নিত করা হলেও পিসিবি তাকে এ ব্যপারে নির্দোষ বলে জানিয়েছে। আকমল দাবি করেন সারা জীবন তিনি এই ধরনের কোনো বিষয়ের সাথে কখনই জড়িত হননি। দেশের উন্নতির জন্য যা করা প্রয়োজন সবসময়ই সেই ধরনের কাজই তিনি করে গেছেন।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হাওয়ার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় উমরকে দেশে ফিরে আসতে হয়েছিল। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের বাইরে ছিলেন। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারাটা খুবই হতাশাজনক ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। দলের শিরোপা জয়ের অংশ হতে না পারাটা সত্যিই দুঃখের। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন উমর। পিসিবি’র অনুমতি নিয়েই তিনি লন্ডনে এসেছেন বলে নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নির্দোষ দাবি করলেন উমর আকমল !

আপডেট সময় : ০১:২১:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭