বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ওয়াকারকে ধুয়ে দিলেন কামরান আকমল!

  • আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক কোচ ওয়াকার ইউনিসকে সমালোচনার বাণে বিদ্ধ করেছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। বৃহস্পতিবার জিও সুপার চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকারকে তিনি পাকিস্তানের ক্রিকেটের ক্ষতির জন্য দায়ি করেছেন। খবর এনডিটিভির।

৫৩ টেস্ট ও ১৫৭ ওয়ানডে খেলা কামরান আকমল বলেন, দুই দফায় পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করলেও বলার মতো সাফল্য দেখাতে পারেননি ওয়াকার ইউনিস। তিনি বলেন,  ‘কোচ হিসেবে ওয়াকার ভাই পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের ক্রিকেটের অনেক ক্ষতি করেছেন তিনি। তার পরীক্ষা নিরীক্ষার নেশা আর প্রতিষ্ঠিত খেলোয়াড়দের চাপে রাখা জাতীয় দলকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছিল। ‘

এই প্রথম পাকিস্তানের কোনো বর্তমান খেলোয়াড় এভাবে সাবেক কোচ ওয়াকারকে আক্রমণ করলেন প্রকাশ্যে। যিনি ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

ওয়াকারের কোচিং কাছ থেকে দেখা কামরান আকমলকে প্রশ্ন করা হয়, খেলোয়াড়দের সাথে ওয়াকারের সম্পর্কটা কেমন ছিল? আর তার পরিকল্পনাই বা ছিল কি? এসব প্রসঙ্গে কামরান আকমল বলেন, তার চোখে, কোনোরকম পরিকল্পনা ছাড়াই নাকি দল চালাতেন ওয়াকার! কামরানের ভাষায়, ‘কয়েকজন খেলোয়াড়ের সাথে সমস্যা ছিল তার। একটা উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৫ বিশ্বকাপে একবার ইউনিস খানকে ইনিংস ওপেন করতে বললেন। আবার সরফরাজ আহমেদকে টুর্নামেন্টে দেরিতে খেলানো নিয়ে তার ঝামেলা ছিল। ‘

কথা বলেন নিজের ভাই উমর আকমলকে ব্যবহার করা নিয়েও। কামরান আকমল বলেন, আমার মনে আছে ওমর আকমল এশিয়া কাপে সেঞ্চুরি করেছিল। অথচ পরের ম্যাচে তাকে শহীদ আফ্রিদি ও অন্যদের পরে ব্যাটিংয়ে নামানো হলো। কোনো সন্দেহ নেই ওয়াকার ভাই একজন গ্রেট খেলোয়াড়, কিন্তু কোচ হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ওয়াকারকে ধুয়ে দিলেন কামরান আকমল!

আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭