শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

বাল্টিক সাগরে পরমাণু সাবমেরিন নিয়ে যৌথ মহড়ায় চীন-রাশিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাল্টিক সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। বিশাল এই মহড়ায় দুই দেশের বহুসংখ্যক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের সেনাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে রুশ ভাষা। বাল্টিক সাগরে এই প্রথম চীন কোনও মহড়ায় অংশ নিচ্ছে।

‘মেরিটাইম কো-অপারেশন-২০১৭’ নামের এই মহড়া চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। তবে ২৪ জুলাই থেকে গভীর সাগরে তাজা গুলির মহড়া চলার কথা রয়েছে।

মহড়ায় সামরিক নানা প্রশিক্ষণের পাশাপাশি জলদস্যুদের কবল থেকে জাহাজ রক্ষা করা এবং বিপদে পড়া জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

মহড়ায় চীন তার অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। দু’দেশের এই মহড়ার বিশেষ রাজনৈতিক সামরিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চলমান মহড়ার মাধ্যমে সারা বিশ্বের জন্য বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে যে, বাল্টিক সাগরসহ যে কোনও জায়গায় রাশিয়ার পাশে রয়েছে চীন। একইভাবে চীনের জন্যও রাশিয়া সামরিক সহায়তার হাত বাড়াতে প্রস্তুত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

বাল্টিক সাগরে পরমাণু সাবমেরিন নিয়ে যৌথ মহড়ায় চীন-রাশিয়া !

আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭