শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

চীনকে দমাতে ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীনের সম্পর্ক। ভারতকে আক্রমণ করে চীনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ডোকলামে অনুপ্রবেশ ভারতের সুযোগন্ধানী মনোভাবের পরিচয়। ভারতের এবার সময় হয়েছে চীন সীমান্তে তাদের সেনাবাহিনীর অনধিকারপ্রবেশ বন্ধ করা। এদিকে ভারতের নৌবাহিনীকে অধিক শক্তিশালী করতে এগিয়ে আসুক আমেরিকা- এমনই উপদেশ দিলেন এক প্রাক্তন রিপাবলিকান সেনেটর। এশিয়া-প্যাসিফিকে চীনের গোঁড়ামির জবাব দিতে পারমাণবিক অস্ত্রে সেজে উঠুক ভারতীয় নৌবাহিনী, আর তাতে আমেরিকা সাহায্য করুক, এমনই উপদেশ দেওয়া হল আমেরিকাকে।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, ‘Neighbours in Arms: An American Senator’s Quest for Disarmament in a Nuclear Subcontinent’ বইয়ে ল্যারি প্রেসলার(১৯৭৯-৯৬ সালে সেনেটে দক্ষিণ ডাকোটার হয়ে প্রতিনিধিত্ব করেন) ভারতীয় নৌবাহিনী পারমাণবিক ক্ষমতা সম্পর্কে মতামত দেন। এই বইতে তিনি আরো জানান যে, চীনের সেনাবাহিনী, ফিলিপিন্সে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছে। কিন্তু চীনকে কড়া প্রত্যুত্তর দেওয়া যেতে ভারতের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র দিয়ে শক্তিশালী করে। একমাত্র এইভাবে চীনকে চাপে ফেললে সে তার অবস্থান থেকে সরে আসতে পারে বলে বইতে উল্লেখ করেন প্রেসলার।

প্রেসলারের মতে, ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে আমেরিকাও আগ্রহী এবং সচেষ্ট। এই মুহূর্তে চীন, আমেরিকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই ভারতের নৌবাহিনীর মাধ্যমে তাকে কড়া বার্তা দেওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

চীনকে দমাতে ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র !

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭