বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শচীনের আগেই ওয়ানডে ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’ করেছিলেন যিনি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা বছর প্রচারের আলো পড়ে না নারী ক্রিকেটে। বিশ্বকাপ চলাকালীন সময়ই শুধু সোশ্যাল মিডিয়ায় হাজারও শুভেচ্ছাবার্তা পায় নারী ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষ মানেই ফের সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নারী ক্রিকেটের রোডম্যাপ খুঁজে বেড়াতে হয়।

কিন্তু সচীন-শেবাগের অনেক আগেই ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার। এই খবর জানেন না অনেকেই। শুধু তাই নয়, ক’জনই বা খোঁজ রাখেন ছেলেদের বিশ্বকাপের অনেক আগেই শুরু হয়েছিল নারী ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন খোঁজার প্রতিযোগিতা। পুরুষদের থেকে দু’ বছর আগে অর্থাৎ ১৯৭৩-সালে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে দেখা গিয়েছিল নারী ক্রিকেটারদের।

২০১০-সালের ২৪ ফেব্রুয়ারি। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দু’শো রানের মাইলস্টোন স্পর্শ করে ইতিহাসের পাতায় নাম লেখান শচীন টেন্ডুলকর। শচীনের এই রেকর্ডের এক দশক আগে শচীনের শহরেই ইতিহাস সৃষ্টি করেছিলেন এক অজি এক নারী ক্রিকেটার। সেই নারী ক্রিকেটারের নাম বেলিন্ডা ক্লার্ক।

শচীনের মতো ইনিও ডানহাতি। পার্থক্য শুধু তিনি নারীদের ক্রিকেটের প্রতিনিধি। তাই হয়তো হাজার খুঁজলেও নারী ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির মালিকের একটাও ভাল মানের ভিডিও পাওয়া যায় না। দু’শো রানের মালিক বেলিন্দা ক্লার্কের ঐতিহাসিক ইনিংসের কয়েকটি স্টিল ছবি দেখেই কৌতুহল নিবারণ করতে হয়।

ক্রিকেটের ইতিহাস ঘেঁটে দেখলে পরিসংখ্যান বলছে ১৯৯৭ সালে মহিলা বিশ্বকাপে মুম্বাইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্লার্ক। ১৫৫ বলে ২২টি চারের সাহায্য মাইলস্টোন গড়েন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৭.৭।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

শচীনের আগেই ওয়ানডে ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’ করেছিলেন যিনি !

আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭