শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

বিপজ্জনক মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র : চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৪:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অপেশাদারীদের মতো যুদ্ধবিমানের মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এমনই হুঁশিয়ারি দিল চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে মার্কিন নৌবাহিনীর প্রতি এই বার্তা দেওয়া হয়।

রবিবার পশ্চিম চীন সাগরে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ যুদ্ধবিমান টহল দিচ্ছিল। সেই সময়েই অল্পের জন্য টহলদারি চীনা যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পায় বিমানটি। চীনের অভিযোগ, এ ভাবে অমিত্রসুলভ ও বিপজ্জনক মহড়া চালালে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি থেকে যায়। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য চীনকে দায়ী করলেও চীন কিন্তু সেই দায় ঝেড়ে ফেলে পাল্টা  যুক্তরাষ্ট্রের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে।

বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র রেন গিওকুইয়াং এক বিবৃতিতে জানান, এ ধরনের মহড়া চীনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরি করছে। পাশাপাশি দু’দেশের মহড়ার উপরও প্রভাব ফেলবে।

অন্য দিকে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, মার্কিন ইপি-৩ টহলদারি বিমান যখন মহড়া দিচ্ছিল সে সময় চীনের একটি যুদ্ধবিমান প্রচন্ড গতিতে ওই বিমানের কাছাকাছি চলে আসে। মার্কিন পাইলটের তৎপরতায় অল্পের জোরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

বিপজ্জনক মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র : চীন !

আপডেট সময় : ১১:৩৪:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭