বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মাহমুদউল্লাহকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই: স্পোর্টস ফিজিশিয়ান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দ্রুতই অনুশীলন ক্যাম্পে ফিরবেন ইনজুরিতে আক্রান্ত জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার কোমরে ও পিঠের মাংসপেশিতে টান পড়া নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান।

এর আগে গত রবিবার প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইনজুরির কবলে পড়েন রিয়াদ। পিঠের মাংসপেশিতে টান লেগেছে রিয়াদের। মূলত জিমনেশিয়ামে ওয়েট ট্রেনিং করতে গিয়েই তার এই টান লাগে। এরপর তীব্র ব্যথা অনুভব করলে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার এমআরআই করানো হয়। রিপোর্টে বড় কিছু পাননি চিকিৎসকরা। এজন্য মাহমুদউল্লাহকে নিয়ে অনেকটাই চিন্তামুক্ত তারা। তবে তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

এদিকে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ব্যথা হওয়া জায়গায় কিছুটা ফ্লুইড জমেছে। সেগুলো না সরে যাওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে তাকে।

তবে বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান আমিন জানান, বড় কোনো কিছুর শঙ্কা করছেন না তারা। দ্রুতই ক্যাম্পে ফিরতে পারবেন মাহমুদউল্লাহ। তাকে ক্লিনিক্যালি ট্রিটমেন্ট করা হচ্ছে।

ফিটনেস নিয়ে বরাবরই সচেতন মাহমুদউল্লাহ। সতীর্থদের কাছে ফিটনেসের জন্য আদর্শও জাতীয় দলের এ তারকা। আগামী ২৮ জুলাই থেকে জাতীয় দলের স্কিল অনুশীলন শুরু হবে। এর আগেই ক্যাম্পে ফেরার কথা মাহমুদউল্লাহর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মাহমুদউল্লাহকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই: স্পোর্টস ফিজিশিয়ান !

আপডেট সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭