বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বার্সা ছেড়ে পিএসজিতে গেলে কি পাবেন নেইমার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দলবদলের মৌসুমে বিশ্বের বড় বড় ক্লাব ছেড়ে অনেকেই নাম লেখাচ্ছেন নতুন ক্লাবে। গুঞ্জন শোনা যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জামেইনে ( পিএসজি) পাড়ি দিতে পারেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারও। আর তা নিয়ে ভক্তদের মধ্যেও রয়েছে একরকম মিশ্র প্রতিক্রিয়া। আদৌ কি নেইমার বার্সা ছাড়বেন? ছাড়লে কেনই বা ছাড়বেন!

তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের খবর, বার্সা থেকে নেইমারকে বাগিয়ে নিতে পিএসজি বিপুল পরিমাণ নগদ অর্থ তো দেবেই, সেই সঙ্গে দেবে জেট বিমান আর বোর্ডের মালিকানাধীন হোটেলের রোজগারের ভাগও।

অন্যদিকে নেইমারের ট্রান্সফার বিষয়ক অর্থকড়ির হিসেবের বিস্তারিত এরই মধ্যে বেরিয়ে গেছে। নেইমারকে পেতে বার্সেলোনা ক্লাবকে দুইশ বাইশ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত পিএসজি।

এটা ফুটবলের দলবদলের ইতিহাসে একটি রেকর্ড তো বটেই, এর আগের সর্বোচ্চ যে রেকর্ডটি ছিল তা এর থেকে অর্ধেকেরও কম। দল বদলের সময় এককালীন ৪০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার।

গোলডটকম জানায়, পিএসজিতে নেইমারের মূল বেতন হবে বছরে ত্রিশ মিলিয়ন ইউরো। বার্সেলোনায় সে এখন এর এক তৃতীয়াংশ পায়। সাথে থাকবে বেশ কয়েকটি বোনাস। আর থাকবে একটি প্রাইভেট জেট বিমান। এই বিমানে চড়ে ইচ্ছে হলেই নেইমার উড়ে চলে যেতে পারবে ব্রাজিল, এমনই কথা। এখানেই শেষ নয়। চমক আছে আরো।

জানা যাচ্ছে, পিএসজির বোর্ডের মালিকানাধীন হোটেল থেকে যে আয় হবে, তার একটা অংশও নেইমারকে দেয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

নেইমারকে পাওয়ার জন্য এই পরিমাণ অর্থকড়ি খরচ করতে চাইছে একটা ক্লাব, এটা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। যেমন বিশ্বাস হচ্ছে না লিভারপুলের ম্যানেজার জার্গেন ক্লপের। তিনি বলছেন, পিএসজিতে নেইমারের ট্রান্সফার যদি নিশ্চিত হয়ে যায়, সেটা আধুনিক ফুটবলের সব হিসেব নিকেশকেই বদলে দেবে।

এত কিছুর পর নেইমার কি যাচ্ছেন পিএসজিতে? সর্বশেষ গুজব হচ্ছে, নেইমারের পিএসজিতে যাওয়া প্রায় ৯০% নিশ্চিত। এটা স্কাই স্পোর্টসের অনুমান।

অবশ্য বার্সেলোনার ম্যানেজার এর্নেস্তো ভালভার্দের বক্তব্য, নেইমারের পিএসজিতে যাওয়ার যেসব খবর বেরোচ্ছে তার পুরোটাই গুজব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বার্সা ছেড়ে পিএসজিতে গেলে কি পাবেন নেইমার !

আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭