বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পেনাল্টি শুট আউটে রিয়ালকে হারাল ম্যান ইউ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:০১ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কয়েকদিন পরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউরোপিয়ান সুপার কাপে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই ম্যাচের আগে জিদান বাহিনীকেকে সতর্ক বার্তা দিলেন হোসে মরিনহো। রবিবার ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে ১২ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল রেড ডেভিলস।

রবিবারও লেভিস স্টেডিয়ামে ম্যান ইউ-রিয়াল ম্যাচ দেখতে৬৫০০০ দর্শক আসনের পুরোটাই ভরে গিয়েছিল। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার। ৭ মিনিটেই মার্শিয়ালের দুরন্ত শট আটকে দেন নাভাস। এরপর রিয়াল ধীরে ধীরে ম্যাচে ফেরে।

ম্যাচের ৪৫ মিনিটে মার্শিয়াল ‘লসব্লাঙ্কোস’দের তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলে পাস বাড়ান ফাঁকায় দাঁড়ানো নিলগার্ডকে। তা থেকে স্কোরলাইন ১-০ করেন এই স্ট্রাইকার। বদলী খেলোয়াড় হিসেবে নামা কাসেমিরো ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন। নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ অবস্থায় শেষ হয়।

ক্যালিফোর্নিয়ায় নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলের সমতা থাকার পর গোলরক্ষক দাভিদ দে হেয়ার নৈপুণ্যে টাইব্রেকারে ২-১ গোলে জিতে ইউনাইটেড। শুটআউটে ১০টির মধ্যে সাতটি পেনাল্টিতেই গোল হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পেনাল্টি শুট আউটে রিয়ালকে হারাল ম্যান ইউ !

আপডেট সময় : ১২:৪৮:০১ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭