বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইংল্যান্ডকে ৩৪০ রানে হারাল দক্ষিণ আফ্রিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নটিংহামের ট্রেন্ট ব্রিজে এক দিন হাতে রেখেই স্বাগতিকদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টি ৩৪০ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াল প্রোটিয়া বাহিনী।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ১৩৩ রানে ইংল্যান্ডের সবকটি উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে রেকর্ড ৪৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড হেরেছে ৩৪০ রানের ব্যবধানে। এই জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।

এর আগে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৪৭৪ রানের বিশাল টার্গেট রাখে প্রোটিয়াবাহিনী। জবাবে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ১ রান তুলে ইংল্যান্ড।  আর চতুর্থ দিনে ১৩৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে তাদের ইনিংস ঘোষণা করে। প্রোটিয়াদের পক্ষে হাশিম আমলা (৮০), ডিন এলগার (৮৭) ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ভার্নন ফিল্যান্ডের ঝোড়ো ৪২ রান রুটবাহিনীর রক্তচাপ আরও বাড়িয়ে দেয়।

শনিবার টেস্টে ৮ হাজার রানের মাইলস্টোন টপকান আমলা। ইংল্যান্ডের সফল বোলার মঈন আলি। ৭৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ডানহাতি এই অফ-স্পিনার। জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস দু’টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জাবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। অধিনায়ক জো রুট ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৭৮ রান করেন রুট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ইংল্যান্ডকে ৩৪০ রানে হারাল দক্ষিণ আফ্রিকা !

আপডেট সময় : ১১:৫৬:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭