বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি জানাল ৬ আরব রাষ্ট্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ কাতার। অথচ তাদের এ আয়োজনের পথে কাঁটা হয়ে দাঁড়াল সৌদি জোটের ৬ রাষ্ট্র।  তারা আয়োজক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইয়েমেন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সুইজারল্যান্ড ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।

৬টি দেশ ফিফা কোড এর ‘আর্টিকেল ৮৫’ এর রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে। ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবি, মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ৬টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।

এদিকে মিসরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবিসংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।  এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য,  সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও ইরান-তুরস্কের সম্পর্ক রাখার অভিযোগে  গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব ও তার মিত্ররা। সেই থেকে দেশটিতে অচলাবস্থা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কুয়েত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কোনো উন্নতি দেখা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি জানাল ৬ আরব রাষ্ট্র !

আপডেট সময় : ১২:০৯:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭