বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বছরে ৭ কোটিরও বেশি পাবেন শাস্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২২:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের নতুন কোচ রবি শাস্ত্রীকে বছরে দেওয়া হবে ৭ কোটিরও বেশি টাকা। সাবেক কোচ অনিল কুম্বলেও সমপরিমাণ টাকাই মে মাসে দাবি করেছিলেন বোর্ডের কাছে। এর আগে শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন তখনও বছরে ৭ কোটির বেশি পেতেন তিনি। বিসিসিআই এই তথ্য নিশ্চিত করেছে।

এক বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, রবি শাস্ত্রীকে বছরে ৭ কোটিরও বেশি টাকা দেওয়া হবে। অনিল কুম্বলেও গত মে মাসে এই টাকাই দাবি করেছিলেন। তবে শাস্ত্রীকে সাড়ে ৭ কোটির বেশি যে দেওয়া হবে না এটুকু নিশ্চিত।

শাস্ত্রীর সাপোর্ট স্টাফরা বছরে পাবেন ২ কোটির কাছাকাছি। যে তালিকায় সঞ্জয় বাঙ্গার ছাড়াও ভরত অরুণরা রয়েছেন। খুব শীঘ্রই বোর্ড শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি সেরে ফেলবে। তবে ভরত অরুণের চুক্তি এখনও নিশ্চিত নয়। ভরত অরুণ আবার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ও হায়দরাবাদ রনজি দলের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। ভারতীয় দলের বোলিং কোচ নিযুক্ত হলে এই দায়িত্ব ছেড়ে আসতে হবে অরুণকে। বাঙ্গার যেমন কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছাড়ার পরই জাতীয় দলের সহকারী কোচ নিযুক্ত হন।

এদিকে রাহুল দ্রাবিড় ভারতীয় এ এবং অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বের জন্য প্রথম বছরে পাবেন সাড়ে চার কোটি। দ্বিতীয় বছর পাবেন পাঁচ কোটি। বিদেশ সফরে ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হওয়ায় বাড়তি টাকা পাবেন রাহুল। জহির খানকে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। জাহিরকে কতদিন পাওয়া যাবে তার উপর নির্ভর করছে চুক্তির টাকার অঙ্ক। গতবারও জাহিরকে বোলিং পরামর্শদাতা হওয়ার কথা বলা হয়েছিল। সেবার ১০০ দিনের জন্য ৪ কোটি চান জাহির। বোর্ড তা মানতে চায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বছরে ৭ কোটিরও বেশি পাবেন শাস্ত্রী !

আপডেট সময় : ০২:২২:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭